Showing posts with label কত কাল - মোঃ খোরশেদ আলম. Show all posts
Showing posts with label কত কাল - মোঃ খোরশেদ আলম. Show all posts

Saturday, March 28, 2015

কত কাল


কত কাল
- মোঃ খোরশেদ আলম
কত স্বপ্ন দেখছি তোমায় নিয়ে
কত আশা রেখেছি স্বপ্ন করে
কত স্বপ্ন পিছু ছোটে মরীচিকা হয়ে
কত দেখছি একা হয়ে চাঁদ ।
কত ভালবাসার ছড়াছড়ি দিচ্ছে এসে হামা গুড়ি
কত উড়ছে আকাশে রঙিন ঘুড়ি
কত বাতাসের সাথে উড়ছে শুকনো পাতার দল ।
কত কাঁদবে হৃদয়ের বোবা কান্না
কত ঝরবে অজর ধারায় চোখের জল
কত ব্যকুলতা ঘুরে ফিরে যাচ্ছে, পায় না বলে তোমার সোরগোল।
কত থাকতে হবে একা
কত বলবো স্মৃতির সাথে গোপন কথা
কত কাল আর কত কাল ।