Tuesday, November 22, 2016

ভালোবাসায় মনের মাঝে অনেক কষ্ট জমিয়েছি আর জমানো কষ্ট থেকে  লিখেছি ভালোবাসার রং  কবিতাটি ।

কবিতা ও আবৃত্তি ঃ মোঃ খোরশেদ আলম 

         কবিতাঃ ভালোবাসার রং 




কবিতাটি মাঝে মাঝে শুনি যখন মনটা খারাপ থাকে। 

মনে পড়ে যায় 

কবিতা ও আবৃত্তি ; মোঃ খোরশেদ আলম 

বাংলার সাহিত্য  গ্রুপের  অনলাইন এ্যালবাম  "চেতনায় বাংলাদেশ"  এ্যালবামের  কবি কাজী কাম্রুন নাহার এর কবিতা প্রিয় দেশ । 

আবৃত্তি মৌ পাল 


Wednesday, June 29, 2016

বাংলার সাহিত্য আয়োজন

বাংলার সাহিত্য থেকে ঈদের পরেই স্টুডিওতে রেকর্ড হবে ১০ কবির অংশ গ্রহণে , "চেতনায় বাংলাদেশ " কবিতার এ্যালবামটি । 


     





Thursday, July 2, 2015

সেই দিন ১৫-ই আগস্ট

মহামান্য শেখ মজিবুর রহমান কে নিয়ে আবৃত্তি শিল্পী বদরুল আহসান খান এর কন্ঠে কবি সুশান্ত বড়ূয়ার লেখা একক সিডি এ্যালবাম "সেই দিন ১৫-ই আগস্ট" আগস্টের শুরুতে বাজারে আসবে । কবি আর কলাকুশলীদের জন্য রইল শুভ কামনা ।

                                                                                                                  

বিঃদ্রঃ- আমাদের সবার পরিচিত কণ্ঠ বদরুল আহসান খান এর কন্ঠে সিডি করতে চাইলে যোগাযোগ করতে পারেন ।

Sunday, June 28, 2015

একটি রাত সাথে জীবনের গল্প



 

একটি রাত সাথে জীবনের গল্প 

আমি গর্বিত পেয়েছি বলে তোমার মাঝে ঠাই
আমি উল্লাসিত মাতাল যুবক শান্ত হয়েছি
শুধু পেয়েছি বলে তোমার মাঝে ঠাই
তোমার মহান হৃদয় আমাকে মহান করেছে
তোমার হৃদয়ের ভালবাসা আমাকে শিখিয়েছে ভালবাসা
শিখিয়েছে কলমের ধারা ।

কাল রাতটি আমার কেটেছিল বদরুল দাদা ভাইয়ের বাসায় , আসলে আমি যে উনার এতো কাছে যেতে পারবো তা আমি কল্পনাও করতে পারিনি । সারা রাত আমার সাথে বসে আড্ডা দিয়েছেন তিনি যেটা আমার মাঝে চির স্মরণীয় হয়ে থাকবে ।  নিজের জীবনের কিছু কথা আমার সাথে শেয়ার করেছেন আমাকে সামনের পথ গুলো চলতে উৎসাহ দিয়েছেন । আমি যে উনাদের বাসায় একজন অথিতি তা আমার মনেই হলনা । মনে হল উনারা আমার আপন দাদা দাদি , তাঁদের সাথে আনন্দ করতে করতে কোন ফাঁকে যে রাত কেটে গেলো কল্পনাও করতে পারলাম না ।  জানিনা সামনের জীবনে কি আছে তবে আমি এটাই বলতে পারি যে আমি আমার সাহিত্য জীবনের সঙ্গী পেয়েছি , আমার প্রতিটি মুহূর্তে মনে হয় যে তিনি আমার সব চাইতে কাছাকাছি । সব চাইতে বড় কথা উনার কণ্ঠে আমার ১০ টি কবিতা আবৃত্তি হয় যাহা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমার সাহিত্য জগতে আসা বেশি দিন নয় মাত্র ৮ মাস আর এই আট মাসেই আমার এই সফলতা জানিনা আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা । আমি যখন কবিতার জগতে আসি তখন আমার সাথে প্রথম পরিচয় হয় কবি  শিমুল শুভ্র দাদার  সাথে বাংলা কবিতা ডট কম এর মাধ্যমে আর সেখান থেকে আমার পথ চলা । যখন দেখতাম কবি গুরুরা একসাথে বসে আড্ডা দিচ্ছে তখন আমার ও সেই আশা জাগল তাই রাত দিন বসে বসে তখন শুধু কবিতার পাতা ভরতাম আর পোষ্ট করতাম তবে কারো সাথে তেমন পরিচয় ছিলনা আমার সবার সাথে পরিচয় হয় ২০১৫ বই মেলা থেকে সালেক নাছির উদ্দিন ভাই যেদিন উনার পরিচালনায় কবি নিলাঞ্জনা এর দুঃখ ভাসে জলে বইয়ের মোড়ক উন্মোচন করবেন বলে সবাইকে দাওয়াত দিলেন সেই দিন থেকে কবি গুরুদের সাথে আমার পরিচয়।  উনার ভালবাসা আমাকে আরো সাহস দিয়েছে তাই ধন্যবাদ জানাই নাছির উদ্দিন ভাইয়াকে । সেইদিনে আমার পরিচয় হয় আমাদের সবচাইতে প্রিয় মানুষটির সাথে বদরুল আহসান খান ।  আমার প্রথম বসার সাহস হল উনার পাশে শুধু বসে ছিলামনা শুনতে থাকলাম উনার জীবনের কিছু কথা । কবিদের সাথে মজা করে যখন বাড়ী ফিরলাম সেই দিন রাতে উনার বলা কথা গুলো স্মরণ করে উনাকে নিয়ে লিখলাম আমার বিদায় যাত্রী কবিতাটি , তখন ছিল রাত ১.২৫ মিনিট রাত ৩ টার দিকে আমার আম্মা আমাকে কল করে বলেন আমার নানা ভাই খুব অসুস্থ বাঁচবে কিনা বলা যায়না । সকাল ৫ টায় আম্মা কল করে বলেন আমার নানা ভাই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন । তখন চিন্তা করলাম আসলে আমি কি ভাবে এই কবিতাটি লিখলাম?  আজই আমার নানা ভাই বিদায়ের যাত্রী হলেন । তাই দাদা ভাইকে নিয়ে লেখা আমার বিদায় যাত্রী কবিতাটি আমার মাঝে সবচাইতে প্রিয় কবিতা। যখন সব কিছু নীরব থাকে আমি তখন কবিতাটি শুনতে চেষ্টা করি । তাই আমি বলবো আমার মাঝে উনি সব চাইতে দামী ব্যক্তি এখন আমার কলম চলে উনার পথ ধরে । আমি প্রতিবাদী কবিতা লিখতে পারতাম না যেদিন উনি আমার ২১ শে ফেব্রুয়ারী কবিতাটি আবৃত্তি করলেন সেই দিন থেকে আমার প্রতিবাদের কলম শুরু হয়। আর এই উনাকে অনুসরণ করে প্রতিবাদ করতে করতে আমার প্রায় ৩০০ কবিতার মাঝে  দেশের কবিতা লেখা হল প্রায় ১০০এর উপর যাহা আমার জন্য কল্পনা করার মত । তবে জানিনা এই পথে আমি থাকতে পারবো কিনা কিন্তু যেখানেই থাকি এই গুণী ব্যক্তিটিকে আমি কোন দিন ভুলতে পারবোনা ।
আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে আমাদের মাঝে দীর্ঘ জীবী করেন ।

Thursday, May 21, 2015

REAL FOR YOU -md khorshed alam


REAL FOR YOU
-md khorshed alam   

Do you know?
Everyday you lost your time.
You are coming in door of die.
Every moment call you it may be true or lie.

Do you know?
Now you are so familiar with us
At the time we are forget you
Only accept your produce.

Do you know?
Now relatives cry for you
After sometime they will go
Only you cry for us.

Do you know?
Your sweet heart
Your children, your every good person,
All of member forget you
Only your mother cries for you.

You know man is mortal
So call him who calls you.
Love him who loves you
Because you will die, I will die
At the time every human and world will destroy.






Monday, May 18, 2015

Monday, May 11, 2015

Sunday, May 10, 2015

মায়ের বেদনায় কাঁতর হয়ে কবিতা


“মা” কেমন আছিস তুই 

কবি মোঃ খোরশেদ আলম 

মা মারে কেমন আছিস তুই ?
কত জনম দেখিনা তোরে দূর দেশে আছি পড়ে  
মন চায় তোর কোলে একটু শুই ।
কত আদর করিতিরে মা আগলে রাখিতি বুকে
চোখের আড়াল হলেরে মা ঘুম ছিলনা তোর চোখে   ।
মা মারে কেমন আছিস তুই যাবি কি  একবার বলে ?

 আজ আর কেহো বলেনা খেয়েছিস খোকা ?
একি তুই খাচ্ছিস না ক্যানরে! বানাচ্ছিস আমায় বোকা ।  
আমি না বুঝলে কে বুঝবেরে খোকা , আমি যে তোর মা
আজ আর কেহ বলেনা মা কেহ বলেনা ।

মা মারে ফিরে আসি আগের মত যেমন ফিরতাম বাড়ী
ঘরে আসলে মনে হয় মা বুকটা যে মোরখালি
শূন্যতা মোর চারি পাশে দেয় ঝিঁঝিঁর মত ডাক 
তুই ছাড়া মা শূন্য হৃদয় শূন্য পথ ঘাঁট ।
মা মারে কেহ এখন আর পিদিম ধরেনা বাড়ী আসতে হয় যদি দেরি
তোরে ছাড়া জমে নারে মা মোর মিথ্যে বাহাদুরি ।

মা মারে শুয়ে থাকি এসে আগের মত অগোছালো বিছানায়
তুই ছাড়া আর কে রাখিবে মা করে সুন্দর বিছানা ।
এখোনো দেখি ভোরের আলো দক্ষিণের জানালা দিয়ে  
কিন্তু তোরে তো দেখিনা মা! আগের মত ফুলের বাগানে
বালতি ভরে জল দিবিনা ফুল বনে।  
চেয়ে থাকি তাই ঐ জানালার পানে ডাক শুনবো বলে তোর  
তোর ডাক ছাড়া কি দেখতাম রে মা, আমি সকালের সেই ভোর ।  

মা মারে এক বার দেখাদেনা আমায় দেখবো তোরে প্রাণ ভরে,  
কত দিন কত মাস কত বছর কত যুগ দেখিনা তোরে
তুই ছাড়া মা শূন্য আমি অনুভবে খুঁজে যাই তোরে ,
মা মারে আসনা মা একবার দেখা দে মোরে ।




Friday, May 8, 2015

শ্রদ্ধা জানাই তোমায়

আজ ২৫ শে- বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ।

Saturday, April 25, 2015

আমি স্নিগ্ধ হবো লাবণ্যলতা




আমি স্নিগ্ধ হবো লাবণ্যলতা
© সুনীতি দেবনাথ
১৪ মার্চ / ২০১৫

বহুদিন পরে ক্লেদাক্ত দিনের পরে
আমি আবার তোমাকে চাই তোমাকেই চাই__
সময়ের নোংরা হাওয়া লেগেছে শরীরে
আমি আজ নোংরা হয়ে গেছি ঘিনঘিনে,
কোথায় তুমি লাবণ্যলতা আলোকলতা?
একটিবার এসো আমার হাত ধরো।
আমাকে নিয়ে যাও সেই ঝর্ণার ধারে
যে জলে ডুব আর ডুব অবগাহনে আমি
পরিশ্রুত হবো তারপর হয়ে উঠবো পবিত্র।
তুমি জানো না লাবণ্যলতা এখন এখানে
এমন কোন ক্লেদাক্ততাহীন টলমলে জলাশয় নেই,
এখানে এমন কোন কলস্বিনী নদীও নেই
সুবিমল প্রবাহিত শীতল সুস্বচ্ছ ধারা
যে ধারা সব ধুলোবালি সব ক্লেদ গ্লানি
ধুয়ে মুছে সাফ করে দেবে দেহ আর আত্মা
আমার সকল আমিকে।আমি তারপর
আবার হবো দূর নক্ষত্রের আলোর মতন বিমল।
এবার আমাকে সেই স্বচ্ছতোয়া নিত্যপ্রবাহিনী
অরণ্যছায়ার কলকল্লোলিনী অলৌকিক ধারার কাছে
সেই ঝর্ণার কাছেই আবার যেতে হবে,
জীবনের ওপার থেকে এসো লাবণ্যলতা
হাত ধরো আমার পথ ভুলে গেছি আমি
দিগ্ভ্রান্ত আমি একটিবার এসো নিয়ে চলো
সেই লোকান্তরের অলৌকিক জলবতীর তীরে।
আমি পাথরের সিঁড়ি বেয়ে তরতর নেমে যাবো
আমি লাফিয়ে লাফিয়ে পার হবো জলসিঁড়ি
ধাপে ধাপে নেমে যাবো জলে স্নান করবো আমি।
আজ যখন রক্তাম্বরে ভোর এসে জানালায় তাকালো
তার চোখে হাসির টুকরো ঝিলিকও দেখিনি,
ওরাও এসেছিলো চেনাজানা দোয়েল পাখিরা
ছটফটি ভুলে স্তব্ধ চোখে চেয়ে ওড়াওড়ি করে
চলে গেলো গাইলো না কোন গান,
জানি ওরা আর কোনদিন কোনদিনই ফিরবে না।
অনেক সূর্যোদয় আর সূর্যাস্ত খেয়া পারাপার হলো
সব শেষে রাতের ঠিকানায় পোঁছে গেছি,
আজ আর পারাপার নেই আছে শুধু
স্তব্ধ গতির রুদ্ধ অন্তরের আত্মার ক্রন্দন
অন্ধকারে মিশে থাকা বিশ্রস্ত চলাচল-
আমি আলো হাতে যেতে চাই সেই অস্তাচলে
আলো হাতে যেতে চাই ঝুম অন্ধকারে
যেখানে বাতাসও স্তব্ধ নিস্তব্ধ তমিস্রা,
সেইখানে আলো হাতে স্পষ্ট কণ্ঠে বলতে চাই
এসো নীরাবতী এসো এই আলোয় এসো
তনু স্নিগ্ধ করো আলোর ধারা অবগাহনে।
এখানে সকাল হবে সেই উজ্জ্বল সূর্য
শত শত রশ্মিজালে তোমাকে আমাকে
সঞ্জীবনী ধারাস্নানে ধুয়ে মুছে বৃষ্টিধোয়া
অলোকলতার মত সোহাগে দোলাবে।
আজ আমার আলো নেই প্রাণের উচ্ছলতা নেই
গতির উদ্দামতাও গিয়েছে হারিয়ে তাই
একটিবার, হয়তো শেষবার লাবণ্যলতা এসো
হাত ধরে এই দুস্তর অরণ্য পেরিয়ে
পথহারা পথ পেরিয়ে নক্ষত্রের অশ্রুঝরা
সুশীতল ধারার কাছে নিয়ে যাও।
ওখানে স্নান করে আমি পরিশুদ্ধ হবো।
আর সেই আগেকার মত দেহ মন সহ
আত্মা আমার স্নিগ্ধতার আবেশে উদ্বেলিত হবে
আমি দীপ্ত হয়ে দৃপ্ত ছন্দে চলেই যাবো
ঐ উপুড় করে রাখা আকাশটর নীচে,
আকাশের অনন্ত আচ্ছাদনে ঘেরা থেকে
আকাশের ছোঁয়ায় দাঁড়িয়ে আমি
আরেকটি বার হয়তো শেষবার
আমি আকাশই হতে চাই আকাশই আমি হবো
লাবণ্যলতা এবার তুমি আকাশের মত এসো।

Thursday, April 23, 2015

আমি স্নিগ্ধ হবো লাবণ্যলতা


আবৃত্তিঃ বদরুল আহসান খান 
কবিঃ সুনীতি দেবনাথ
কবিতাঃ আমি স্নিগ্ধ হবো লাবণ্যলতা



Friday, April 10, 2015

এ সপ্তাহের সেরা কবিতায় নির্বাচিত হলেন কবি আমীর উল রুমী




রক্তজবা মুখ
আমীর উল রুমী
------------------------
আরাকানের সদ্যোজাত শিশুর বুকে
জমে আছে রক্তের দাগ
চোখে তার ফুটে আছে রক্তজবা
প্রতিনিয়ত দেখে তারা-
হিংস্র মানবতার মুখ।

শিশুতোষ বৃক্ষ গুলো
রোদের রঙ মেখে-প্রতিদিন ঝরে পড়ে
লোনামাখা সবুজ পাতা
বুকে তার বয়ে যায়
বরফনদীর দুঃখ স্রোত।

জাতিসংগের বিবেক গুলো
মূর্খ দানবের মত পৃথিবীকে করেছে শ্বশ্মান
মানুষের হৃদয়ে পুঁতে রাখা বিষবৃক্ষ
বাতাসে ভেসে আসে লাশের গন্ধ।

মনের চারপাশে অদৃশ্য জালের বেড়া
নিরাপত্তা বলয়ে বারুদের গন্ধ
পারমাণবিক চূলায় পোড়ে মানুষের দেহ
পৃথিবীর বুকে ছড়িয়ে রেখেছে ওরা
দানবের মত কালো হাত।

আমরা চলেছি মৃত্যুর পথে
রাহুর মত নিত্যদিন গ্রাস করে
আমাদের সদ্যোজাত শিশুর শরীর
ভিসুভিয়াসের আগ্নেয় মুখে
পুড়ে পুড়ে সবকিছু ছাইবর্ণ হয়ে যায়
দানবেরা ভেঙে দেয় জীবনের ছায়া
ফিরে যায় আবার প্লাবন হয়ে
ওদের ইন্দ্রজাল ছিঁড়ে ফেলে
পালাবার পথে দেখি অন্ধকার।

মুক্তির জয়গান গেয়ে জেগে উঠো---
নিঃসহায় নিঃশ্ব মানুষেরা
মেঘের পরতে দেখো সূর্য হাসে
শিশুমুখ আলো হয়ে ফিরে আসে
আমাদের ধূলোমাখা উঠোনে
সকল আঁধার শেষ হলে
স্পর্শ করি প্রাভাতের আলো।

Saturday, April 4, 2015

আবৃত্তিকার -বদরুল আহসান খান কবি' - মোঃ খোরশেদ আলম


বৈশাখ নিয়ে আমার কবিতা , বৈশাখ এসেছে বৈশাখ
আবৃত্তিকার -বদরুল আহসান খান
কবি' - মোঃ খোরশেদ আলম